ঢাকা, ২৫ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে নগরীর জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, সুশাসন ও জনগণের অধিকার সুনিশ্চিত করতে তথ্যের কোন বিকল্প নেই। প্রত্যেকেরই তথ্য জানার অধিকার আছে। তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন দরকার। সেলক্ষ্যে সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। প্রত্যেক প্রতিষ্ঠানে তথ্য প্রদানের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন। তবে তথ্য চাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য চাইতে হবে, তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে তথ্যমেলা জনগণকে তথ্য দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন, ডেপুটি পোস্ট মাস্টার জুবায়দা গুলশান আরা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ, প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন খুলনা সনাকের সভাপতি অধ্যাপিকা রমা রহমান।
দুই দিনব্যাপী এ তথ্যমেলা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি চলবে। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতিবিরোধী নাটক।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


