অপহৃত শিশুকে উদ্ধারসহ ৫ অপহরণকারী’কে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়ায় ১০ বছরের শিশু ওয়ালিদ’কে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় অপহৃত শিশুকে উদ্ধারসহ ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশ। গতকাল ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (রবিবার) দিঘলিয়া থানাধীন বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাট এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী আহাদ মোল্যাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাকপুর ও আশপাশ এলাকা হতে অদ্য ১৭ ফেব্রুয়ারি-২০২৫ (সোমবার) তার সহযোগী ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আহাদ মোল্যা (১৯) পিতা- মৃত আঃ হামিদ মোল্লা, মোঃ আমিনুল ইসলাম নাহিদ (১৯) পিতা-তরিকুল ইসলাম, বায়জীদ বোস্তামী (২২), পিতা-ফিরোজ শেখ, ফয়সাল শেখ (১৯), পিতা-হাফিজুল শেখ এবং মোঃ হাসিব শেখ (২৪) পিতা-মোঃ সোলাইমান শেখ । সর্ব সাং- লাখোহাটি পশ্চিমপাড়া। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে অপহরণ কাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেলে দিঘলিয়া থানাধীন হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে গ্রেফতারকৃতরা ভিকটিম শিশুকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস খেলার কথা বলে স্কুল মাঠের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে তাকে স্কুল মাঠের ভিতর থেকে জোর পূর্বক অপহরন করতঃ মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার পরিবারের নিকট হতে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।

এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×