ঢাকা, ০৬ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রানে’ এই প্রতিপাদ্যে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
আজ ৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) দেবাংশু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফাহাদ হোসেন, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, বাবু প্রদীপ কুমার মজুমদার, মিসেস লিপি আক্তার, আমিনুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পিঠা মেলায় ৩৫ থেকে প্রায় ৪০ প্রকার পিঠা নিয়ে ২১টি স্টল স্থাপিত হয়। সেনহাটি আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক শিউলি আক্তার বলেন, আমরা ১০,০০০ টাকার পিঠা বিক্রি করব এটাই আমাদের টার্গেট, সকাল ৮ থেকে সকাল ১১ টা পর্যন্ত ৩৫০০ টাকা পিঠা বিক্রয় করেছি।
প্রধান অতিথি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা রসে ভেজা চিতাই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, কুলি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা প্রায় হারিয়ে যেতে বসেছে। এ সকল পিঠা হারিয়ে গেলে আমরা এ সকল পিঠার স্বাদ হতে বঞ্চিত হব। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা বাঙালি- আমাদের বাংলার সংস্কৃতির ভিতরে থাকতে হবে এই আহ্বান রাখেন সকল পিঠা প্রেমীর প্রতি।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


