খুলনা নগরীতে অস্ত্র-গোলাবারুদ এবং বোমাসহ সন্ত্রাসী গ্রেফতার

ঢাকা, ৩০ জানুয়ারি-২০২৫

ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ : খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম আজ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার ২৯নং রোডের ৩২নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট হতে সন্ত্রাসী মোঃ শান্ত ইসলাম (২৫), পিতা-মোঃ রেজাউল ইসলাম, সাং-নাজির শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং মোঃ আলিমুল হোসেন (২০), পিতা-মৃত মুরাদ হোসেন মুন্না, সাং-বেজপাড়া, চোদ্দারপাড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর’দ্বয়কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি শটগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রংয়ের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২ টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন তৎসহ অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, উদ্ধারকৃত বোমা দ্বারা কোথায় হামলার পরিকল্পনা ছিল, বোমা তৈরীর উপকরণ কার কাছ থেকে সংগ্রহ করেছে এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্ত এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১টি হত্যা ও মাদকের মামলাসহ মোট ৪ টি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে ১ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×