ঢাকা, ২৯ জানুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও খেলার মাঠে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সহ দোষী ব্যক্তিদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
ব্লাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৯ জানুয়ারি (মঙ্গলবার) এ কথা জানানো হয়েছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগী নারী খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থা’টি।
এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনমত গঠনের দাবি জানানো হয়।
এতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ হতে জানা যায়, গতকাল ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। একইদিনে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা এলাকায় নারী ফুটবল ম্যাচ বন্ধ করাকে কেন্দ্র করে কতিপয় স্থানীয় উত্তেজিত ব্যক্তি ও আয়োজকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারী খেলোয়াড় সহ আহত হয়েছেন ছয়জন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


