ঢাকা, ২৯ জানুয়ারি-২০২৫
ডেস্ক নিউজ : ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে হিন্দু সম্প্রদায়ের বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বুধবার ভোরে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। কুম্ভ মেলা উৎসবের একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে প্রয়াগরাজ থেকে বুধবার বার্তা সংস্থা এ খবর জানায়।
ভারতের ধর্মীয় উৎসবগুলোতে জনসমাগমের সময় মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অনেক মানুষের অংশগ্রহণের কারণে কুম্ভ মেলায় এ রকম ঘটনার রেকর্ড আগেও ছিল। ছয় সপ্তাহব্যাপী এই উৎসব হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারের একক বৃহত্তম সমাবেশ। বুধবার লক্ষ লক্ষ মানুষের ভিড় সৃষ্টি হয়, যারা পবিত্র স্নানে অংশগ্রহণ করতে জমায়েত হয়েছিলেন।
গণমাধ্যমের সাথে কথা বলার তাদের অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে প্রয়াগরাজের উৎসবস্থলের একজন ডাক্তার বলেন, এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার উৎসবের সবচেয়ে পবিত্র দিনগুলোর মধ্যে একটি। গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলে পাপ-মোচনে আনুষ্ঠানিক স্নানের সমাবেশে লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের গেরুয়া পোশাক পরিহিত যোগীরা নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
স্থানীয় সরকারি কর্মকর্তা আকাঙ্ক্ষা রানা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে বলেছেন, কিছু ভিড় নিয়ন্ত্রণকারী বাধা ভেঙে যাওয়ায় পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
তীর্থযাত্রী মালতী পান্ডে এএফপিকে বলেন, তিনি একটি ব্যারিকেডযুক্ত হাঁটার পথ ধরে নদীতে স্নান করতে যাচ্ছিলেন, তখন পদদলিত হওয়ার ঘটনা ঘটে। মারাত্মক জনসমাগমের ঝুঁকির কথা মাথায় রেখে, পুলিশ এ বছর উৎসবস্থলে এবং বিস্তৃত শিবিরের দিকে যাওয়ার রাস্তায় শত শত ক্যামেরা স্থাপন করেছে।
১৯৫৪ সালে কুম্ভমেলায় একদিনেই পদদলিত হয়ে বা ডুবে ৪০০ জনেরও বেশি মানুষ মারা যায়, যা বিশ্বব্যাপী জনসমাগম-সম্পর্কিত দুর্যোগের সবচেয়ে বড় সংখ্যাগুলোর মধ্যে একটি।
এছাড়া, ২০১৩ সালে ৩৬ জন পিষ্ট হয়ে মারা যান, শেষবার উত্তরাঞ্চলীয় প্রয়াগরাজ শহরে উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল।
তথ্যসূত্র : এএফপি।
Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত


