ঢাকা, ১১ জানুয়ারি-২০২৫
ডেস্ক নিউজ : শীত ঝড়ের কারণে শুক্রবার আমেরিকাতে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষনা করা করা হয়েছে। এছাড়া কয়েক হাজার ফ্লাইট দেরিতে ল্যান্ড করেছে বলে দেশটি বিমান সংস্থা এবং ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়্যার জানিয়েছে।
ডেল্টা এয়ারলাইনস বলছে, খারাপ আবহাওয়ার কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দু’ঘন্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছে। ডেল্টা তাদের ১১০০ ফ্লাইট বাতিল করেছে। এছাড়া ইঞ্জিনের সমস্যার কারণে ডেল্টার একটা ফ্লাইট আটলান্টা বিমানবন্দরে টেক-অফ করতে পারেনি।
ফ্লাইট ওয়্যার সূত্রে জানা গেছে, টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ এবং নর্থ ক্যারোলিনার শারলোট ডগলাস বিমানবন্দরও বৈরি আবহাওয়ার কবলে পড়েছে। এ দু’টো বিমানবন্দরে ১২ শত এর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
এ সপ্তাহের শুরুতে আমেরিকার দক্ষিণ অঞ্চলে শীতকালিন ঝড়ের প্রাদর্ভাব দেখা দেয়। এতে পাঁচজন নিহত হয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। হাজারও মানুষ বিদ্যুৎ ছাড়ায় দিন পার করে।
তথ্যসূত্র : এএফপি
Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত


