যশোর বোর্ডে এসএসসি পাসের হারে শীর্ষে খুলনা জেলা

ঢাকা, ১০ আগস্ট-২০২৬

জেলা প্রতিবেদক : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে খুলনা জেলা। আর দ্বিতীয় স্থান অধিকার করেছে যশোর। আজ ১০ আগস্ট (সোমবার) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় খুলনা জেলা থেকে ৫৪টি কেন্দ্রে ৩৯৩ প্রতিষ্ঠানের ২০ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৪২১ জন। যা পাসের হারে ৬৯ দশমিক ৫৪ শতাংশ। এটিই বোর্ডের শীর্ষ অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করা যশোর জেলায় ৫৩টি কেন্দ্রে ৪৯৫টি প্রতিষ্ঠানের ২১ হাজার ৯০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পাস করেছে ১৫ হাজার ১১৮ জন। এছাড়া বাগেরহাট জেলা থেকে ২০ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৭৫৭ জন, পাসের হার ৬৬ দশমিক ৩৭।

সাতক্ষীরা থেকে অংশ নেয় ১৪ হাজার ২৪৬ জন। এর মধ্যে পাস করেছে ৯ হাজার ৪৪৩ শিক্ষার্থী, পাসের হার ৬৬ দশমিক ২৯ শতাংশ। কুষ্টিয়া থেকে অংশ নেওয়া ১৯ হাজার ৯৮২ শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২ হাজার ৫৬৯ জন, পাসের হার ৬২ দশমিক ৯০ শতাংশ। চুয়াডাঙ্গা থেকে এসএসসিতে অংশ নিয়েছিল ৮ হাজার ৫৯৪ জন। পাস করেছে ৫ হাজার ৯০৪ পরীক্ষার্থী, পাসের হার ৬৮.৭০। মেহেরপুর থেকে অংশ নিয়েছিল ৬ হাজার ১২৫ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৩ হাজার ৯৩৫ জন, পাসের হার ৬৪ দশমিক ২৪ শতাংশ। নড়াইল থেকে পরীক্ষা দিয়েছিল ৬ হাজার ১৯৪ জন। পাস করেছে ৪ হাজার ৩৬ জন। এ জেলায় পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ। ঝিনাইদহ থেকে অংশ নেওয়া ১৫ হাজার ৯৬৯ শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১০ হাজার ৫৪ জন, পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ। মাগুড়া জেলা থেকে ৭ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। এ জেলায় পাস করেছে ৪ হাজার ৮৬০ জন। পাসের হার ৬৪ দশমিক ৮৪ শতাংশ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, ইংরেজি ও গণিতের কারণে আমাদের ফলাফল খারাপ হয়েছে। যে কারণে পাসের হার কমেছে। তবে প্রতিটি বিষয়েই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। একই ভাবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই বোর্ডের লক্ষ্য।

ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×