দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

ঢাকা, ০৯ আগস্ট-২০২৬

স্টাফ রিপোর্টার : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের প্রথম ম্যাচে হারলেও, ফিরতি পর্বে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। লিগ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। লিগ পর্বের সব খেলা শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা দল হয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচ খেলে একটিও জয় পায়নি টুর্নামেন্টের আরেক দল ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)।

আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ০৯ আগস্ট প্রিটোরিয়ায় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ পেসার রোহানাত দৌল্লা বর্ষনের বোলিং তোপে ৪৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মিচেল ভ্যান বুরেন।

বাংলাদেশের হয়ে বল হাতে ৮ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন বর্ষন। এছাড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেন। জবাবে শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৮.৩ ওভারে ২ উইকেটে ১৭০ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। দিপু ৯০ বলে ৭২ এবং রবিন ১০০ বলে ৬১ রান করেন।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটি, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×