ঢাকা, ০৫ আগস্ট-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও জুলাই আন্দোলনের যোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সেনহাটি ঋষিপাড়ার পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান এবং জেলা পরিষদের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ০৫ আগস্ট (বুধবার) বিকালে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শরীফ ইকবাল হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, ‘দিঘলিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকলেই জুলাই আন্দোলনের আত্মত্যাগ সার্থক হবে। জুলাই যোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করে দেশের পরিবর্তনের পথ তৈরি করেছেন। তাদের এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন।’ তিনি আরও বলেন, ছাত্র-জনতা যে প্রত্যাশা ও আদর্শ নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন সবার। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের অপকর্মে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সংসদ সদস্য উপজেলা পরিষদে একটি অভিযোগ বাক্স (কমপ্লেইন বক্স) স্থাপনের নির্দেশনা দিয়ে বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা যোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৩২ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ এবং ৭জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার পাঁচশ’ ফলজ আমের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এসব জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন। পরে তিনি সেনহাটি ঋষিপাড়ায় গিয়ে সাম্প্রতিক জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, আবুল কালাম আজাদ, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র কুমার দাশ, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, কৃষক দলের সভাপতি শেখ লিটন, মোহাম্মদ আলী টুটুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


