নারায়ণগ‌ঞ্জে ছাত্রদল-শি‌বি‌রের দফায় দফায় সংঘর্ষ

ঢাকা, ০৫ আগস্ট-২০২৬

জেলা প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘ‌র্ষে দুক্ষের অন্তত ২০ জন আহত হয়ে‌ছেন ব‌লে দল দু‌টি থে‌কে দা‌বি করা হয়। ০৫ আগস্ট (বুধবার) দুপু‌রে নারায়ণগঞ্জ সরকা‌রি তোলারাম ক‌লে‌জ থে‌কে সংঘর্ষের সূত্রপাত ঘ‌টে। সংঘর্ষ চলাকালে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ক‌লে‌জে ‘জুলাই বিপ্লব দিবস’ উপল‌ক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব‌্য রাখা‌কে কেন্দ্র ক‌রেই সংঘর্ষের সূত্রপাত হয় ব‌লে উভয় সংগঠ‌নের নেতারা দা‌বি ক‌রেছেন। ত‌বে এক্ষে‌ত্রে পরস্পর বি‌রোধী বক্তব‌্য পাওয়া গে‌ছে। উভয়পক্ষ একে অপ‌রের বিরু‌দ্ধে উস্কানিমূলক বক্তব‌্য দেওয়ার দা‌বি ক‌রে‌ছে। সংঘর্ষে ক‌লেজ থে‌কে শুরু হ‌লেও তা পরে ক‌লে‌জের আশপা‌শের এলাকায় ছ‌ড়ি‌য়ে পড়‌লে এসব এলাকা‌তে আতঙ্ক দেখা দেয়।সংঘ‌র্ষে উভয়পক্ষ একে অপ‌রের উপর লা‌ঠি সোঁটা নি‌য়ে হামলা চালায়। শি‌বি‌রের ক‌য়েকজ‌নের হা‌তে আগ্নেয়াস্ত্র দেখা গে‌ছে ব‌লে ঘটনার প্রত‌্যক্ষদর্শী স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছে।

খবর পেয়ে ফতুল্লা থানা ও ডিবি পুলিশের বিপুল সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। পু‌লিশ কর্মকর্তা আরও বলেন, তদন্ত করে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, যারা এ কাজ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবো।

Related News :

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি...

মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×