খুলনায় ‘রাতুল একাডেমি’র ৩য় শাখার শুভ উদ্বোধন

ঢাকা, ০২ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে খুলনায় রাতুল একাডেমির ৩য় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০২ আগস্ট (রবিবার) বিকেলে একাডেমির নতুন কুয়েট (KUET) শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের নতুন এই শাখার যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাতুল একাডেমীর পরিচালক মো. রাতুল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন মোল্লা মাকসুদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান স্যার, জান্নাতুল আদম, জামাল হোসেন, মুফতি ইয়াকুব, শারমিন সুলতানা, বাপ্পী, রবিউল ইসলাম রাজিব, এনামুল, মিজান মিনা, বিশ্ব, জ্যোৎস্না বেগম, স্বপন হাওলাদার, মেহেবুব হাসান মুকুল, মাহিদুর রহমান, জোবায়ের হাসান, আসাদুজ্জামান আশা, আলিমুল বারী এবং মো. রাতুল হোসেন।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাতুল একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। নতুন এই শাখা প্রতিষ্ঠার মাধ্যমে আরও বেশি শিক্ষার্থী আধুনিক ও যুগোপযোগী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

একাডেমির প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন, অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান, আধুনিক শিক্ষাপদ্ধতি এবং আন্তরিক পরিচর্যার মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন আদর্শ, সৎ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই প্রকৃত সাফল্য। সে লক্ষ্যেই রাতুল একাডেমি শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও সাফল্যের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবে। অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন শাখার সার্বিক সাফল্য কামনা করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। পরে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাতুল একাডেমি ইতোমধ্যে সফলতার সঙ্গে দুটি শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় খুলনার কুয়েট সংলগ্ন খুলনা ল্যাবরেটরি হাই স্কুলের সম্মুখে তৃতীয় শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক, নিয়মিত মূল্যায়ন এবং আন্তরিক পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×