খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

ঢাকা, ০১ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক শেখ সিহাব ও একটি ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। ৩১ জুলাই (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় খুলনা-কালিয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ সিহাবের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু মায়মুনা এবং ফারজানার বোন রুবিয়া খাতুন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সিহাব তার স্ত্রী, কন্যা ও শ্যালিকাকে নিয়ে একটি মোটরসাইকেলে করে খুলনার রূপসা এলাকা থেকে নিজ বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে গাজীরহাট থেকে রূপসার দিকে যাওয়া একটি ভারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই ফারজানা খাতুন, তার কন্যা মায়মুনা এবং বোন রুবিয়া খাতুন নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ সিহাব গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। এ সময় ঘটনাস্থলে থাকা একটি ভ্যানের চালকও আহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইড নেওয়ার সময় মোটরসাইকেলটি ভারী ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একই দুর্ঘটনায় এক মুহূর্তের মধ্যে স্ত্রী, ২২ মাসের কন্যাশিশু ও শ্যালিকাকে হারিয়ে আহত অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন শেখ সিহাব। একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×