খুলনায় গ্রীন ফোর্স বাংলাদেশ এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঢাকা, ৩১ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে খুলনার আড়ংঘাটা এলাকার সরদারডাঙ্গায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই (শুক্রবার) বিকেল ৪ টায় সরদার ডাঙ্গায় স্কুল মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করে দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ।

‘দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাই হোক হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে গ্রীন ফোর্স ইয়ুথ স্পোর্টস এবং সরদারডাঙ্গা ইয়াং স্পোর্টস। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়ামোদী দর্শক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা জেলা শাখার সভাপতি মো. সুজাত কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি নূর আলম শান্ত ও সহসভাপতি বিমল মল্লিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা জেলা শাখার সদস্য মো. তারেক শেখ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের খেলা-ধুলামুখী করে তোলার এমন উদ্যোগ প্রশংসনীয়।

তারা আরও বলেন, সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে গ্রীন ফোর্স বাংলাদেশ নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রীতি ফুটবল ম্যাচের মতো আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজে সচেতনতা বৃদ্ধি, মাদক ও দুর্নীতি বিরোধী জনমত গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×