ঢাকা, ২৮ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সরিষাপাড়া এলাকায় একটি উন্মুক্ত, পাগলা (ভবঘুরে) কুকুরের কামড়ে দাদি ও নাতি আহত হওয়ার ঘটনা ঘটেছে। ২৮ জুলাই (মঙ্গলবার) সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সরিষাপাড়া এলাকার বাসিন্দা মো. হেদায়েত শেখের স্ত্রী কোহিনুর বেগম (৪৮) এবং তার ৬ বছর বয়সী নাতি আনাস।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে অবস্থানকালে হঠাৎ একটি ভবঘুরে কুকুর তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় কুকুরটি কোহিনুর বেগম ও শিশু আনাসকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতরভাবে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কুকুরটিকে তাড়িয়ে তাদের উদ্ধার করেন। আহত দাদি-নাতিকে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং রেবিস প্রতিরোধে প্রয়োজনীয় জলাতঙ্ক (অ্যান্টি-রেবিস) টিকা দেন। চিকিৎসকরা নির্ধারিত সময় অনুযায়ী টিকার বাকি ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন।
ঘটনার পর সরিষাপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে কুকুরের সংখ্যা বেড়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাফেরা করছেন। এলাকাবাসী জানান, জননিরাপত্তার স্বার্থে ভবঘুরে ও আক্রমণাত্মক কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং এলাকায় ভবঘুরে কুকুরের উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


