ঢাকা, ২৩ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে খুলনার রূপসা উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২২ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ রূপসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিহার কান্তি রায় ‘শ্রেষ্ঠ কর্মচারী’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে সম্মাননা পদক লাভ করেন। শিক্ষা প্রশাসনে নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা এবং দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। নিহার কান্তি রায়ের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ সময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্মাননা লাভের প্রতিক্রিয়ায় নিহার কান্তি রায় বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তিনি এ সম্মাননার জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং শিক্ষা পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এ ধরনের স্বীকৃতি শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে মূল্যায়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


