ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের জনসচেতনতামূলক প্রচার

ঢাকা, ১৬ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস, ঝিনাইদহ। ১৫ জুলাই (বুধবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রচার কার্যক্রমে ডেঙ্গু রোগের লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের উপায়, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, কৌটা এবং অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি ফুলহাতা পোশাক পরিধান, মশারি ব্যবহার এবং জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

জেলা তথ্য অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তথ্য অফিসার প্রশান্ত কুমার শর্মার সঞ্চালনায় পরিচালিত এ প্রচার কার্যক্রমে আনুমানিক ৩ হাজার সাধারণ মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়।

আয়োজক সূত্র জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রচারের সময় সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া কর্মসূচিকে সফল করে তোলে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×