দিঘলিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ‘খবির বাহিনীর’ প্রধান আটক

ঢাকা, ০৯ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে কথিত দুর্ধর্ষ ডাকাত ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা (৪৭)কে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও একটি চায়নিজ কুড়ালসহ আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-১ স্পেশাল কোম্পানির সদস্যরা।

র‍্যাব-৬ সূত্র জানায়, ০৮ জুলাই (বুধবার) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে খবির মোল্লাকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, খবির মোল্লা দীর্ঘদিন ধরে খুলনা ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধের অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। র‍্যাব-৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×