ঢাকা, ০৩ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী-ব্রহ্মগাতী এলাকায় অবস্থিত ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, পানিগাতীর কৃতি সন্তান, বি.এ. হামিদ ট্রাস্টের প্রয়াত চেয়ারম্যান ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বি.এ হামিদের মৃত্যুবার্ষিকী এবং প্রতিষ্ঠানের দাতা সদস্য মরহুমা শিরিনা হামিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং সদ্য প্রয়াত দাতা সদস্য সাকিরুল হামিদ এর রুহের মাগফিরাত কামনায় ০৩ জুলাই (শুক্রবার) স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মরহুমদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিদ্যালয়ের বি.এ হামিদ হীরক জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম আলহাজ্ব বি.এ হামিদের শিক্ষা বিস্তার, মানবকল্যাণ, সমাজসেবা ও দানশীলতায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। তারা বলেন, শিক্ষা প্রসারে তাঁর দূরদর্শী উদ্যোগ এবং জনহিতকর কর্মকাণ্ড আজও এ অঞ্চলের মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। একই সঙ্গে মরহুমা শিরিনা হামিদ এবং সাকিরুল হামিদ এর মানবিক ও সমাজকল্যাণমূলক অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য শেখ হাফিজুর রহমান, এস. এম. সিদ্দিকুর রহমান, হাছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. কায়ছুর রহমান, মরহুম বি.এ. হামিদের পৌত্র জারিফ হামিদ বিশ্বাস, বি.এ. হামিদ ট্রাস্টের চেয়ারম্যান জেবিন আক্তার জলি এবং বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি মো. হায়দার আলী মোড়ল।
এ সময় মরহুম আলহাজ্ব বি.এ হামিদের জীবন, কর্ম ও সমাজে তাঁর অবদানের ওপর বিদ্যালয়ের শিক্ষক মো. রাইসুল আলম ও শিক্ষিকা শামীমা খাতুনের প্রস্তুতকৃত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। পরে মরহুম আলহাজ্ব বি.এ. হামিদ ও মরহুমা শিরিনা হামিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল কাদের। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে বি.এ হামিদ ট্রাস্ট ও ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


