ঢাকা, ৩০ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশু নির্যাতন রোধ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ২৯ জুন (সোমবার) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, আগামী জুলাই মাসজুড়ে শিশু নির্যাতন ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাট-বাজারে জনসচেতনতামূলক সভা ও প্রচারণা পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে নজরদারি বাড়ানো, সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করা, বাজার তদারকি জোরদার এবং মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মাহবুবুল আলম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই লিটন, উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিক, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খান গোলাম রসুল, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, গাজীরহাট ইউনিয়নের প্রশাসক কপিল দেব বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম. শাহ আলম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা ও বারাকপুর ইউনিয়নের প্রশাসক পুষ্পেন্দু দাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মল্লিক, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য পলি আক্তার, শেখ আসাদুজ্জামান ও মুফতি আহামুদুল্লাহ।
এছাড়া দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন সভায় অংশগ্রহণ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


