ঢাকা, ২৯ জুন-২০২৬
জেলা প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৯ জুন (সোমবার) মহাকবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এসব কর্মসূচি পালন করা হয়। সকালে সাগরদাঁড়িতে কেশবপুর উপজেলা প্রশাসন, মধুসূদন একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহাকবির আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে দুপুর ১২টায় মধুসূদন একাডেমিতে মহাকবির জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহাকবির জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান ড. মো. দুলাল হোসেন। মধুসূদন একাডেমির চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ, সাগরদাঁড়ির আবু শারাফ সাদেক বাণিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাইলা ভট্টাচার্য, মধুসূদন একাডেমির উপ-পরিচালক কবি মকবুল মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান প্রমুখ।
আলোচনা সভা শেষে একইস্থানে বিকেলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


