দিঘলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঢাকা, ২৮ জুন-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন (রবিবার) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থাপিত কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। সকালে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের সদস্য, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে সারা দেশের মতো দিঘলিয়াতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নের ১৪৫টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ (আন্তর্জাতিক একক) সমৃদ্ধ নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ সমৃদ্ধ লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণের পাশাপাশি অভিভাবকদের শিশু পুষ্টি সম্পর্কেও সচেতন করা হয়। বিশেষ করে শিশুর ছয় মাস পূর্ণ হওয়ার পর শুধুমাত্র মায়ের দুধের ওপর নির্ভর না করে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শিশুর পরিচ্ছন্নতা, নিয়মিত টিকাদান এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর দিঘলিয়া উপজেলায় মোট ১৭ হাজার ৭৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২ হাজার ২৪৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১৫ হাজার ৫৫০ জন। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ২৯০ জন স্বেচ্ছাসেবক এবং ১৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রম তদারকি করেন, যাতে নির্ধারিত বয়সী কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, ‘ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টিজনিত অন্ধত্ব ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।’ তিনি আরও জানান, সরকারের জনস্বাস্থ্য উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হচ্ছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×