ঢাকা, ২৬ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া উপজেলায় মাদক কারবারিদের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২৫ জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার ৬ নং ওয়ার্ড চন্দনী মহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি ৬নং ওয়ার্ড বিল্লাল বয়াতি (৫৫)-কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন ওই স্বেচ্ছাসেবক দল নেতা। এর জেরে মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে তিনি এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, এলাকার চিহ্নিত মাদক কারবারিরাই এ হামলার সঙ্গে জড়িত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


