ঢাকা, ১৯ জুন-২০২৬
জেলা প্রতিনিধি : কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। ১৮ জুন (বৃহস্পতিবার) বিকেলে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীরজাঁহাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। আটককৃতরা হলেন- একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির ফায়সাল আক্তার (৩৮) এবং তার সহযোগী মো. জাহিদ হোসেন (২০)।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার পৌরসভার আলীরজাঁহাল এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের চালান মজুত রেখে লেনদেন এবং অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ২ টি বন্দুক, ৩টি ছোরা, ১ হাজার ৩০ টি ইয়াবা, ২টি নাম্বার বিহীন মোটরসাইকেল ও মাদক বিক্রি বাবদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। সংঘবদ্ধ একটি চক্র বসত ঘরটিতে মাদকের চালান মজুত রেখে লেনদেনের পাশাপাশি অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসাতো। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


