ঢাকা, ১৯ জুন-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা মো. নুরুল ইসলামকে (৫৫) নিজ বাসার নিচে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ১৯ জুন (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত মো. নুরুল ইসলাম মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, হেলমেট পরা অবস্থায় দুটি মোটরসাইকেলে ছয়জন লোক তার বাসার নিচে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। এতে তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, জুমার নামাজ শেষে বাসার সামনে দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চড়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তিনি সেখান থেকে দৌড়ে বাসার নিচে গেলে সেখানেও তাকে কুপিয়ে জখম করা হয়। এরপর তারা পালিয়ে যায়। কে বা কারা কী কারণে তাকে কুপিয়েছে সে বিষয়টি এখন কিছু জানা যায়নি।
এ বিষয়ে ডিএমপি’র মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে নুরুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


