ঢাকা, ১৯ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের উদ্যোগে ৫৪৭তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স ১৮ থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত চলবে। ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার সভাপতি সুজন দাস গুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ও এএলটি এবং উক্ত কোর্সের কোর্স লিডার হুমায়ুন কবির বাবুল। এ সময় স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে অতিথিরা বলেন, স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক বৃন্দ, দিঘলিয়া রাইজিং সোসাইটি (DRS)এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসিবুর রহমান (সাদ্দাম) এবং সংগঠনটির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, ‘স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার কার্যকর মাধ্যম। বর্তমান প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টিতে স্কাউটিং কার্যক্রম বিশেষ অবদান রাখছে। তিনি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের জন্য বাংলাদেশ স্কাউটস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ বেসিক কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক/শিক্ষিকা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে কাব স্কাউটিংয়ের মৌলিক বিষয়, নেতৃত্ব বিকাশ, দল পরিচালনা, ক্যাম্প পরিচালনা, শিশু মনস্তত্ত্ব এবং স্কাউটিংয়ের বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং সফলভাবে কোর্স সম্পন্নের মাধ্যমে নতুন দক্ষ ইউনিট লিডার তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


