ঢাকা, ১৬ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মো. মনিরুল ইসলামের নিজস্ব অর্থায়নে সেনহাটি ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড ইসলাম পাড়ার অসুস্থ ভ্যান চালক মো. রাজু খান (৩২) কে সহযোগিতা করেন।
১৫ জুন (সোমবার) দুপুর ১টায় অসুস্থ রাজু খানের চাচা বাড়ির বাসভবনে তার হাতে এ অনুদান পৌঁছে দেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিবুল ইসলাম নয়ন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সি. সহ সভাপতি মো. আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, নাভিন হাসান, মো. সাকিব।
উল্লেখ্য, ভ্যান চালক রাজু খান ২মাস আগে ভ্যান থেকে ভারী মালামাল নামাতে গেলে মাজার পেছনের হার ভেঙে যায়। পরবর্তীতে তিনি খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে অপারেশন সম্পন্ন করে বাড়িতে অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছেন। অসুস্থ ভ্যান চালক রাজু সহযোগিতা পেয়ে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বৃত্তবানরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে আহবান জানায়। মানবিক সাহায্য পাঠানোর জন্য- মো. রাজু খান, 01628333439 (বিকাশ নাম্বার)।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


