খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এস.এম শফিকুল আলম (মনা)কে নিয়োগ

ঢাকা, ১২ জুন-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান (গ্রেড-২) পদে এস এম শফিকুল আলম (মনা)কে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ জুন ২০২৬ তারিখে জারি করা এ আদেশে বলা হয়েছে যে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলম (মনা)কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য কেডিএর চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়। এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, সংশ্লিষ্ট সচিবসহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খুলনা মহানগর ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসতে পারে। তবে দায়িত্ব গ্রহণের পর তার কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার কী হবে, সেদিকে এখন নজর থাকবে নগরবাসী ও সংশ্লিষ্ট অংশীজনদের।

উল্লেখ্য, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) খুলনা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার, আবাসন এবং অবকাঠামো ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। নতুন নেতৃত্বে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলো আরও কার্যকরভাবে এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×