খুলনার দিঘলিয়া উপজেলায় ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০৯ জুন-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল সেবার আওতায় আরও বেশি নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘তথ্য আপা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

০৯ জুন (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলার আয়াতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সারোয়ার হোসেন, তথ্য আপা পরিবারের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে। তাদের সামনে ‘তথ্য আপা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’–এর লক্ষ্য, কার্যক্রম ও বিভিন্ন সেবার বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা সহজে গ্রহণের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নারী ও কিশোরীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে তথ্য আপা প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, নারীদের এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের পথে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য আপার মতো উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সেবার ব্যবহার, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা গ্রহণে তথ্য আপা প্রকল্পের সহায়তা সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান এবং নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×