দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ০৪ জুন-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ সভায় স্থানীয় সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

০৪ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আদর্শ।

সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে মাদকাসক্তি, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব হলেও সমাজকে অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে।’ তিনি আরও বলেন, ‘একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের জন্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উন্নয়ন ও শান্তির স্বার্থে কাজ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো সমস্যার সমাধান আইনগত উপায়ে করতে হবে।’

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দিঘলিয়া থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও পুলিশ-জনতার সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। সভা শেষে উপস্থিত সবাই এলাকার শান্তি, শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা দিঘলিয়া থানা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

One thought on “দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×