খুলনার তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন

ঢাকা, ২৩ মে-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে খুলনার ফুলবাড়ীগেটের তেলিগাতী বাইপাস সংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে (শুক্রবার) আছরবাদ হাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও আধুনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ক্রেতা-বিক্রেতাবান্ধব নানা সুবিধা নিয়ে হাটটি চালু হয়েছে। ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত হাটের কার্যক্রম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের শুভ উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।প্রবীণ বিএনপি নেতা মো. গোলজার হোসেনের সভাপতিত্বে এবং যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মোড়ল, থানা বিএনপি’র দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবু, ওয়ার্ড বিএনপি নেতা ডাক্তার রইস উদ্দিন ও শাহাবুদ্দিন বুদ্দি, ইউনিয়ন বিএনপি নেতা আরিফুর রহমান মন্টু, থানা মহিলা দলের সভানেত্রী সাম্মী চৌধুরী মলি, মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জেহাদুর রহমান, সাবেক ছাত্রনেতা মাহাবুবুল আলম শিমুল, থানা তাঁতীদলের আহ্বায়ক কাজী বেল্লাল, সদস্য সচিব হাবিবুর রহমান দিপু, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটু, মো. হাফিজুর রহমান, মাহফুজা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হাট কর্তৃপক্ষ জানায়, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে জাল টাকা শনাক্তকরণে স্ক্যানার মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধাও থাকছে। এছাড়া হাটে আগত ব্যাপারী ও ক্রেতাদের জন্য পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, থাকা-খাওয়ার সুবিধা, কাদা ও পানি মুক্ত পরিবেশ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বৃক্ষরাজি পরিবেষ্টিত মনোরম পরিবেশে গড়ে ওঠা এই পশুর হাটে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।

হাট পরিচালনা কমিটি জানায়, সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে এবার পশু বিক্রির হাসিল নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×