ঢাকা, ২১ মে-২০২৬
খুলনা ব্যুরো চীফ : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবন রক্ষা এবং তরুণদের নেতৃত্বে বন সংরক্ষণের লক্ষ্য নিয়ে খুলনায় শুরু হলো সুন্দরবন সামিট-২০২৬। আজ ২১ মে (বৃহস্পতিবার) জাতীয় ফ্ল্যাগশিপ আয়োজনে দুই দিনব্যাপী এ সামিট খুলনার জেলখানা ফেরীঘাঁট থেকে সুন্দরবনের পথে যাত্রার মধ্যদিয়ে শুরু হয়েছে। আগামীকাল ২২ মে, সামিটের দ্বিতীয় দিন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
খুলনার রূপসা স্ট্যান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জলবায়ুবিদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর-এর উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়াটারকিপার্স বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর শরীফ জামিল, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ দেশের শীর্ষস্থানীয় পরিবেশ অভিভাবকবৃন্দ।
সারাদেশের তিন শতাধিক পরিবেশ ও জলবায়ুকর্মী এ সামিটে অংশ নিয়েছেন। এছাড়াও সামিটে থাকছেন ভারত, আফগানিস্তান, মিয়ানমার, পূর্ব তিমুর, শ্রীলঙ্কা, নেপালের ১৯ জন জলবায়ু কর্মী। সামিটের শেষদিন গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র তুলে ধরবেন বিশেষজ্ঞরা। দেশি-বিদেশী ৩ শতাধিক জলবায়ু কর্মী এতে অংশগ্রহণ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


