ঢাকা, ২১ মে-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ‘সুশাসনে জনগণের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় শ্যামনগরের নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে ওয়েসডা (WESDA) এবং নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) যৌথভাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েসডা’র নির্বাহী পরিচালক ডা. এস এম হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও ওয়েসডা’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েসডা’র পরিচালক প্রফেসর জাহিদুল ইসলাম এবং ওয়েসডা’র পাবলিক রিলেশন অফিসার ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের ব্যবস্থাপক (প্রশিক্ষণ) আমিনুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের সচেতনতা, অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম হক বলেন, ‘সুশাসন কেবল সরকারের একক দায়িত্ব নয়; এটি প্রতিষ্ঠায় জনগণেরও সমান ভূমিকা রয়েছে। সমাজের প্রতিটি স্তরে যদি জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধ চর্চা করা যায়, তবে একটি দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন সম্ভব হবে।’ তিনি তরুণ সমাজকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম বলেন, ‘নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি না পেলে টেকসই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতেই কার্যকর সুশাসন নিশ্চিত করা যায়।’ তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর জাহিদুল ইসলাম বলেন, ‘টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে সুশাসন। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছানো সম্ভব নয়।’ তিনি সমাজের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সুশাসন প্রতিষ্ঠায় জনগণের করণীয়, সামাজিক দায়বদ্ধতা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে সুশাসন প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


