নরসিংদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ঢাকা, ২১ মে-২০২৬

শাহিনুর আক্তার, (নরসিংদী প্রতিনিধি) : নরসিংদীর বেলাবো উপজেলায় ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্যারেড কমান্ডার আশিকুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো. মুন্জুরুল কাদিরসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষকে সচেতন ও প্রস্তুত করতে ফায়ার সার্ভিসের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সবাইকে অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×