ঢাকা, ২১ মে-২০২৬
মো. সুজন বেপারী, (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সিগঞ্জ জেলার দুটি পৌরসভার জনগণকে অগ্রিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য পদপ্রার্থীরা। আগামী ২০২৬ স্থানীয় সরকার নির্বাচনে মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা আগামী মেয়র নির্বাচন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে শহরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় এখন থেকেই উঠে আসছে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের নাম।
মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থীরা হলেন যারা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক জনাব শহিদুল ইসলাম শহীদ কমিশনার। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি যুগ্ম আহবায়ক বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ কাজী আবু সুফিয়ান বিপ্লব। জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক ও যুবদলের সাবেক সভাপতি জনাব মো. সুলতান আহমেদ। মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুব উল আলম স্বপন। মুন্সিগঞ্জ জেলা সাবেক যুবদলের সদস্য সচিব জনাব মো. মাসুদ রানা। মুন্সিগঞ্জ শহর বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জনাব মুজিবুর রহমান।
মিরকাদিম পৌরসভার মেয়র পদপ্রার্থীরা হলেন যারা, মিরকাদিম পৌরসভার বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান। মিরকাদিম পৌরসভার বিএনপি নেতা জনাব মো. শামসু রহমান। মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোঃ হোসেন রেনু।
উল্লেখ, ঈদুল আযহার পরই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন প্রথম ধাপে ইউপি ও দ্বিতীয় ধাপে পৌর ভোট- বাতিল হচ্ছে দলীয় প্রতীক।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


