ঢাকা, ১৯ মে-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (রহ.) এর মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলো- মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।
দুই দিনের রিমান্ড শেষে ১৯ মে (মঙ্গলবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৭ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ মে (বৃহস্পতিবার) রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। রাত আনুমানিক ১১.৩০ সময় হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মাজারে আগত ভক্তদের বেধড়ক মারধর শুরু করে। এ ঘটনায় ১৬ মে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক মাজারভক্ত নারী।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


