ঢাকা, ২০ মে-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর মাথা কেটে বিচ্ছিন্ন করে নির্মম-নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী ফ্ল্যাটের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, শিশু রামিসাকে সম্ভবত যৌন নির্যাতনের পর ব্লিডিং হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহের কাজ চলমান রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত শিশুর বিচ্ছিন্ন মাথাসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


