এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ

ঢাকা, ১৬ মে-২০২৬ 

স্টাফ রিপোর্টার : এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন, জন্ম ও মুত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল আবু ছালেহ মুহাম্মদ ইউসুফ। জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিক নিয়মে সম্পন্ন করার আহবান জানিয়ে তিনি বলেন, একাধিক জন্ম নিবন্ধন হতে বিরত থাকতে হবে। দেশের সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া এক চিঠিতে তিনি এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (সংশাধিত ২০১৮) এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৭ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক এবং উক্ত আইন অনুয়ায়ী সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে নিবন্ধন সম্পাদন করা সকলের আইনগত দায়িত্ব। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিক নিয়মে সম্পন্ন করুন। কারো প্ররোচনায়, প্রতারণায় বা আর্থিক লোভে পড়ে ভুয়া বা একাধিক জন্ম নিবন্ধন তৈরি বা ব্যবহার থেকে বিরত থাকুন।

চিঠিতে রেজিস্টার জেনারেল বলেন, মনে রাখবেন, এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, ইতিমধ্যে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ভুয়া ও জালিয়াতিপূর্ণ নিবন্ধনের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুয়া নিবন্ধনের তালিকা প্রস্তুত রয়েছে।

রেজিস্টার জেনারেল বলেন, অচিরেই ভুয়া জন্ম নিবন্ধনের তালিকা চূড়ান্ত করে আইনগত ব্যবস্থা প্রহণ করা হবে। তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে ভুয়া জন্ম নিবন্ধনের তালিকা জনসমম্মুখে প্রকাশ করা হবে। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং নিজ নিজ তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের জন্য স্থানীয় রেজিস্ট্রার কার্যালয়ে যোগায়োগ করার জন্য অনুরোধ করা হলো। সঠিক জন্ম নিবন্ধন নাগরিক অধিকার নিশ্চিত করে, ভুয়া নিবন্ধন ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি করে।

 

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

2 thoughts on “এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×