ঢাকা, ১৩ মে-২০২৬
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দ রাখতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের আবেদনে শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ১২ মে (মঙ্গলবার) এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি বলেন, ‘রেলওয়ে আইনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের বিধান থাকলেও এর কোনো বাস্তবায়ন নাই। তাই ২০২১ সালে এই বিধানের বাস্তবায়ন চেয়ে রিট আবেদন করা হলে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সে রুলটি এখনো বিচারাধীন। সামনে যেহেতু ঈদুল আজহা, তাই নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে একটি আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে আদালত আজ নির্দেশনা দেন।’
১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারার বিধান বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ১৩ জানুয়ারি জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন। সে রিটে জারি করা রুলটি ঈদের পর শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী আজমল হোসেন খোকন।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


