কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক

ঢাকা, ১২ মে-২০২৬

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়া এলাকায় ফারজানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে পূর্ব ফাতের ঘোনা এলাকার একটি ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন। নিহত ফারজানা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার এজাহার মিয়ার মেয়ে। তিনি বাঁশখালী উপজেলার ইমনের স্ত্রী ছিলেন। দম্পতিটি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের পূর্ব ফাতের ঘোনা এলাকায় মইন উদ্দিনের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

নিহতের মা নাছিমা আক্তার জানান, পারিবারিক আর্থিক লেনদেন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ফারজানা তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে স্বামী ইমনকে দিয়েছিলেন। এই টাকা নিয়ে তাদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য সোমবার চরম আকার ধারণ করে এবং উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে তারা ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পান। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধারের সময় স্বামী ইমনকে বাসায় পাওয়া যায়নি। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী বলেন, ‘গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং আইনানুগ প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।’

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×