ঢাকা, ১২ মে-২০২৬
মহিদুল ইসলাম শাহীন, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : সাতক্ষীরার দেবহাটায় ভেজাল বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল। আজ ১২ মে ( মঙ্গলবার) র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে শিলা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং স্বাস্থ্যে ঝুকিপূর্ণ দ্রব্য মিশ্রিত পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড এবং মদিনা আইসক্রীম নামক প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য এবং অবৈধ পদ্ধতিতে পণ্য উৎপাদনের জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফূল ইসলাম উক্ত অভিযানে উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


