ঢাকা, ১২ মে-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ওয়েসডা এন্ড নর্দান স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং সেন্টার খুলনার উদ্যোগে খুলনার নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১২ মে (মঙ্গলবার) বেলা ১২টায় ‘Japanese Language Learning & Employment Seminar’ অনুষ্ঠিত হয়েছে। জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্নেল কে এম ইমাম আহসান (অব.) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাউচি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হিরোইয়াসু হিরায়ামা। সার্বিক পরিচালনায় ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ওয়েসডার পরিচালক প্রফেসর ডক্টর মো. শাহ আলম। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ওয়েসডার নির্বাহী পরিচালক ডাক্তার এস এম হক।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপদেষ্টা মো. রবিউল ইসলাম, গ্লোবাল ইনোভেশন কনসালটিং ইনকরপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তোমোয়ুকি ইওয়ানাগা, মডার্ন এডুকেশন সেন্টারের পরিচালক মো. নুরুল ইসলাম রাফিন। তারা জাপানে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তা ও আন্তর্জাতিক শ্রমবাজারে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদের চাহিদা বাড়ছে এবং জাপানে বাংলাদেশি তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ওয়েসডা (WESHDA), নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা এবং মডার্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের তিনশত শিক্ষার্থী ও আগ্রহী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


