বাংলাদেশ শিক্ষক সমিতি দিঘলিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা, ০৯ মে-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা ০৯ মে (শনিবার) সকাল ১০টায় আয়াতুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মো. সাইফুদ্দিন লস্কর। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান মিন্টু। তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিক্ষক সমাজ। শিক্ষকদের সম্মান ও অধিকার নিশ্চিত করা গেলে শিক্ষাব্যবস্থাও আরও সমৃদ্ধ হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আ. রকিব মল্লিক, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, মাষ্টার আবুল হাসান এবং মুশফিকুর রহিম। এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, সঞ্জয় বিশ্বাস, মনিরুল ইসলাম, ভরত বর, মো. হুমায়ুন কবির, সরোয়ার হোসেন, পরিমল কান্তি, সহকারী শিক্ষক কওসার হোসেন, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন এবং প্রদীপ কুমার বিশ্বাস।

সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, আধুনিক শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি দিঘলিয়া উপজেলা শাখা-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. হাবিবুর রহমান মল্লিক-কে আহ্বায়ক এবং মো. আবুল কালাম আজাদ-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×