ঢাকা, ০৫ মে-২০২৬
চীফ রিপোর্টার : জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। এই পদের জন্য শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীরা সাধারণ (GD) এবং করণিক (CLK) ট্রেডে আবেদনের সুযোগ পাবেন। ০৩ মে থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে। ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বয়স : ০১ জুলাই-২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতা : সাধারণ ট্রেড (GD) : এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২ থাকতে হবে।
করণিক ট্রেড (CLK) : এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ এবং সাঁতার জানা বাধ্যতামূলক (ন্যূনতম ৩৫ মিটার)।
বেতন ও ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা : প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা দেয়া হবে। এ ছাড়া উন্নত বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন এবং সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা–সুবিধা পাবেন সদস্য ও তাদের পরিবার।
পদোন্নতি : সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে।
আবেদনপ্রক্রিয়া ও ফি : আগ্রহী প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর http://modc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পরীক্ষা ও রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ৩০০ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি : প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা (দৌড়, পুশআপ, সিটআপ ইত্যাদি), লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে।
Related News :

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে দিল্লি ঘোষণা গ্রহণ করেছে বিমসটেক

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর

বিমান বাহিনীর ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে উদযাপিত হচ্ছে 'বিশ্ব পর্যটন দিবস'

১৮তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

জাতিসংঘের স্বীকৃতি পেল ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ শুরু

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’


