সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা, ০২ মে-২০২৬ 

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ০২ মে (শনিবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

ইসির যুগ্ম সচিব জানান, নির্ধারিত সময় অনুযায়ী আজ বেলা ১১টায় নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র যাচাইয়ের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ উপস্থিত ছিলেন। নথিপত্র যাচাই, প্রস্তাবক, সমর্থক এবং জোটের সমন্বয়কের স্বাক্ষর পরিপূর্ণ থাকায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়। তিনি আরও জানান, বৈধ ঘোষিত মনোনয়নপত্রটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নুসরাত তাবাসসুম জ্যোতি সাংবাদিকদের বলেন, ‘গেজেট প্রকাশ ও শপথসহ কিছু দাপ্তরিক প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমার দলের প্রতিনিধিত্ব এবং নিজের রাজনৈতিক আদর্শ সবসময় সমানভাবে ধারণ করবো।’ গত ২১ এপ্রিল বিকেল ৪টার পর মাত্র ১৯ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে গত ২৭ এপ্রিল আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর ২৯ এপ্রিল মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং ২ মে যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়।

এদিকে, এনসিপি থেকে মনোনীত আরেক প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা আইনি জটিলতায় আগেই বাতিল হয়েছে। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছেন বলে জানা গেছে। তবে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, এ বিষয়ে আদালতের কোনো লিখিত আদেশের কপি এখনো ইসির কাছে আসেনি। আদেশ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি পদের মধ্যে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় এবং কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলোতে দল ও জোটের অনুকূলে বণ্টন অনুযায়ী বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×