সাতক্ষীরায় কেমিক্যাল যুক্ত অপরিপক্ক ৯ টন আম জব্দ

ঢাকা, ২৯ এপ্রিল-২০২৬ 

জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে কেমিক্যাল দিয়ে পাকানো ট্রাকভর্তি প্রায় ৯ মেট্রিক টন (৯ হাজার কেজি) অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। ২৯ এপ্রিল (বুধবার) রাত ২টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে এই আমের চালানটি জব্দ করা হয়। এরপর আজ ২৯ এপ্রিল (বুধবার) দুপুরে সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রাকভর্তি কেমিক্যাল দিয়ে পাকানো আমের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান চালান। এসময় সেখানকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট ভর্তি কেমিক্যাল দিয়ে পাকানো অপিরপক্ক আম জব্দ করা হয়। যার ওজন প্রায় ৯ হাজার কেজি (৯ মেট্রিক টন)।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, জব্দকৃত আমগুলো আজ বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত জানান, অপরিপক্ক আমগুলো কেমিক্যাল দিয়ে পাকানোয় সেগুলো বিনষ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×