ঢাকা, ২৯ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে আগামী ১ মে থেকে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো মে মাসজুড়ে এই অভিযান পরিচালিত হবে বলে জানানো হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষই এই অভিযানের আওতায় থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালীন সময়ে শুধু হেলমেটবিহীন চালকরাই নয়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চালাতে দেখা গেলেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। সড়ক ব্যবহার বিধিমালা লঙ্ঘন করে যানবাহন চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ও ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


