ঢাকা, ২৬ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনায় নবাগত জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ এপ্রিল (রবিবার) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় শুরুতেই পুলিশ সুপার আগত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য পরিচিতি বিনিময় করেন। পরে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক বিস্তার, চাঁদাবাজি ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সেসব বিষয়ে করণীয় সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
জবাবে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, খুলনা জেলায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং করবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রত্যেকের জন্য আইনগত সেবা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজজামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা,সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভাটি পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিক ও পুলিশের সমন্বিত কাজের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


