যোগ্য নেতা ও নেতৃত্ব : চেনার সহজ উপায়

ঢাকা, ২৪ এপ্রিল-২০২৬

বিশেষ কলাম : কেউ কখনো নেতা হয়ে জন্মায় না। নেতা হতে হলে আত্ম-উন্নয়ন বা মানবীয় গুনাবলী অর্জন বা Quality Develop করতে হয়। প্রত্যেক মানুষের মাঝেই নেতৃত্বের প্রতিভা থাকে। নেতা হতে হলে সেই প্রতিভার মূল্যায়ন করতে হয়। অর্থাৎ প্রতিভাকে কাজে লাগাতে হয়। কেউ যদি নিজেকে যোগ্য নেতা তৈরী করতে পারেন, কেবল তাকেই নেতা বলা যাবে, অন্যথায় নয়।

নেতা বা লিডার (Leader)- এর আক্ষরিক অর্থ হচ্ছে- 

  • L- Loyal- বিশ্বস্ত 
  • E- Educated- শিক্ষিত 
  • A- Active- কর্মঠ
  • D- Dutiful- কর্তব্যপরায়ণ
  • E- Energetic- উদ্যমশীল
  • R- Realistic- বাস্তববাদী 

যোগ্য নেতা বা নেতৃত্বের জন্য প্রয়োজন ৪টি উপাদান-

  • চরিত্র (Character)
  • দূরদৃষ্টি (Vision)
  • প্রভাবিত করার ক্ষমতা (Influence) 
  • সাহস (Courage)

ক) চরিত্র (Character) : একজন নেতাকে অবশ্যই চরিত্রবান হতে হবে। তার কথা ও কাজের সাথে অবশ্যই মিল থাকতে হবে। অর্থাৎ যিনি ভালো ভালো কথা বলেন, কিন্তু সেভাবে কাজ করেন না বা করেন তার উল্টো, তাহলে তাকে নেতা বলা যাবে না। কারণ যার কথা সুন্দর কিন্তু কর্ম খারাপ, তিনি অনুসরণ যোগ্য নন। আপনি একজনকে একটি কথা দিয়ে যদি তা রাখতে না পারেন, তাহলে আপনার মধ্যে সততা থাকবে না। অর্থাৎ কথার সাথে কাজের মিল রাখতে পারাটাই হচ্ছে সততা। আর সততার উপরই মানুষের চরিত্র নির্ভর করে। চরিত্র ভালো না হলে লিডারশিপ বা নেতৃত্ব থাকে না। কারণ, মানুষ কাউকে অনুসরণ করবে কি করবে না, তা নির্ভর করে ঐ ব্যক্তির চরিত্রের ওপর। সমষ্টিগত বা দলগত কর্ম-প্রক্রিয়ার ক্ষেত্রে সততা ছাড়া সাফল্য লাভ করা সম্ভব নয়।

খ) দূরদৃষ্টি (Vision) : Vision শব্দের অর্থ হচ্ছে- দূরদৃষ্টি। এটি তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত।

  • প্রাকদৃষ্টি (Preview)
  • কেন্দ্রমুখী দৃষ্টি (Focus)
  • তীক্ষ্ণদৃষ্টি (Intensity)

খ.১। প্রাকদৃষ্টি (Preview) : মানুষ যেমন বাড়ি তৈরী করার আগে প্রথমে প্ল্যান বা একটি মডেল তৈরী করে। তখন মানসপটে তার একটি ভবিষ্যৎ চিত্র ফুটে ওঠে। তেমনি কোন কিছু করার আগেই তা দেখতে পাওয়াকে বলা হয় প্রাকদৃষ্টি।

খ.২। কেন্দ্ৰমুখী দৃষ্টি (Focus) : ছবি তোলার সময় যদি ঠিকমতো ফোকাস করা হয়, তাহলে সাবজেক্ট ফ্রেমের মধ্যে থাকবে। অন্যথায় তা ফ্রেমের বাইরে চলে যাবে। সুতরাং আপনার ‘চাওয়া’কে যদি ঠিকমতো ফোকাস করতে পারেন, তাহলে অবশ্যই আপনার লক্ষ্যপূরণ হবে এবং আপনি সফল হবেন।

খ.৩। তীক্ষ্ণদৃষ্টি (Intensity) : গাড়ি চালনার সময় ড্রাইভারকে যেমন তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়, যেনো চলার পথে কোনো দূর্ঘটনা না ঘটে। তেমনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, যেন কোথাও কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এজন্য সম্পৃক্ত কাজ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। সর্বোপরি জানতে হবে আপনার ‘লক্ষ্য’ এবং ‘চাওয়া’ কী।

গ) প্রভাবিত করার ক্ষমতা (Influence ) : নামাজের সময় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দুই হাত ওপরে ওঠান, তখন মোক্তাদিরগণ তাই করেন। অর্থাৎ ইমাম সাহেব যা যা করেন, মোক্তাদিরগণও একই কাজ করেন আরবিতে ‘ইমাম’ শব্দের অর্থ হচ্ছে- নেতা, আর ‘মোক্তাদির’ শব্দের অর্থ হচ্ছে-অনুসারি। সুতরাং মানুষ কাউকে অনুসরণ করবে তখনই, যখন তার মধ্যে প্রভাবিত করার ক্ষমতা থাকবে। এজন্য একজন নেতাকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে নিজেকে অংশগ্রহণ করতে হবে, অনুসারিদেরকে সহযোগিতা করতে হবে এবং সঠিক দিক- নির্দেশনা দিতে হবে।

ঘ) সাহস (Courage) : যখন কোন কাজের জন্য অঙ্গীকার করা হয়, তখন একটি ভয় ও সন্দেহের সৃষ্টি হয়। এমতাবস্থায় কাজ শুরু করাটাই হচ্ছে সাহস। কাজ শুরু না করলে কখনো তা সম্পূর্ণ হবে না। ভয় ও সন্দেহ চিরকাল পরষ্পর পরস্পরের প্রতিদ্বন্ধি। তাই কাজ শুরু করে দিলে ভয় ও সন্দেহ কেটে যায়। তবে, সাংগঠনিক কাজের ক্ষেত্রে অঙ্গীকার হতে হবে অবশ্যই বাস্তব-ধর্মী। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে বাস্তব-ধর্মী কাজ করা, বাস্তব-ধর্মী অঙ্গীকার করা এবং স্বতঃস্ফূর্তভাবে সেই কাজ করে যাওয়া।

কার্যকরী যোগ্য নেতৃত্ব : ৪টি উপাদানের মধ্যে যদি-

  • চরিত্র বা সততা না থাকে, তাহলে নেতৃত্বের কোনো অস্তিত্ব থাকবে না ।
  • Vision বা দূরদৃষ্টি না থাকে, তাহলে আংশিক (Limited) নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ।
  • Influence বা প্রভাবিত করার ক্ষমতা না থাকে, তাহলে নেতৃত্বের কোনো অস্তিত্ব থাকবে না ।
  • Courage বা সাহস না থাকে, তাহলে ক্ষণস্থায়ী (Short term) নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

সুতরাং কেউ যদি উপরোক্ত ৪টি উপাদানের মধ্যে কার্যকর সমন্বয় ঘটাতে পারেন তাহলেই কেবল কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

এখন আপনিই বলুন- আপনি কি নেতা নির্বাচনের জন্য প্রস্তুত…? একজন যোগ্য নেতার পরিচয়-

নেতা তিনিই যিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, দিক-নির্দেশনা দিতে পারেন, আত্মত্যাগ করতে পারেন, যিনি দয়ালু, আন্তরিক, বিনয়ী, ভদ্র কিন্তু সাহসী, সমাধানকল্পে যিনি সবদিকে দৃষ্টি রাখেন, সর্বোপরি যিনি মানুষকে প্রভাবিত করতে পারেন।

নিম্নে ভন্ড বা ছদ্ম নেতা ও যোগ্য নেতার মধ্যে পার্থক্যের একটি ছক দেওয়া হলো মিলিয়ে নিন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×