ঢাকা, ১৯ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিনের একক কবিতার আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রহুল কবির রিজভী।
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত রেজাউদ্দিন স্টালিন ‘যতি চিহ্নহীন’ শীর্ষক এই কবিতা আবৃত্তি অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি করা হয়। কবিতা আবৃত্তি করেন সীমা ইসলাম, টিটো মুন্সী, এনামুল হক জুয়েল, ইকবাল আহমেদ, ফারহানা তৃণা, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু, ফারজানা আলী, মাহী ফারহানা নাজিয়া আফরিন।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন মতিন বৈরাগী, হাসান হাফিজ, মোহন রায়হান, আমিনুল ইসলাম, সাখাওয়াত টিপু, সৈকত হাবিব এবং আসাদ কাজল। আলোচকগণ বলেন, কবি রেজাউদ্দিন স্টালিনের এক নিজস্ব আকাশ আছে। অসাধারণ কবি প্রতিভা তার। পৃথিবীর নানা ভাষায় অনূদিত স্টালিনের রচিত কবিতা এখন আন্তর্জাতিক খ্যাতিতে দ্যুতিমান। নিজস্ব স্বর ও স্বভাবে তিনি স্বকীয় বলেও উল্লেখ করেন তারা।
আবৃত্তি সংগঠন ‘ধূমকেতু’ আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী আকতার।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


